পঞ্চগড়ে ফ্রি ভেটেরিনারি মেডিক্যেল ক্যাম্প
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে ওই ক্যাম্পের আয়োজন করে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রাণি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. সেলিম উদ্দীন। এ সময় সদর উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম, উপ সহকারী প্রাণিসম্পদ অফিসার মো. আব্দুর রহিম, এলএসসি শফিকুল ইসলাম, আবুল হাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্যাম্পে ওই এলাকার সহ¯্রাধিক গরু, ছাগল ও মুরগির স্বাস্থ্য পরীক্ষা, সেবা ও পরামর্শ প্রদানসহ কৃমিনাশক টেবলেট ও ডিবি ভিটামিন ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। #

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































